খনি শ্রমিকদের আন্দোলনে আলোড়ন পড়ল ওড়িশার একের পর এক খাদানে। কোইডা খাদান অঞ্চলে খনি শ্রমিক এবং স্থানীয় আদিবাসীরা একযোগে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছেন।
সিপিআই(এম) এবং সিআইটিইউ সংগঠিত করেছে এই লড়াই। সেইল’র খনি এলাকা কলতা, তালডিহি, বরসুয়া, রক্সি, পাটাসাহির মতো একের পর এক এলাকায় জোরালো প্রতিবাদ জানিয়েছেন শ্রমিকরা।
ন্যূনতম মজুরি, শ্রমিকদের অধিকার রক্ষার দাবি তুলেছেন শ্রমিকরা। আবার কেন্দ্রের এমএমডিআর সংশোধনী আইনের প্রতিবাদেও জোরালো আওয়াজ তুলেছেন। এই আইনে খনিতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বাড়িয়ে নেওয়া হয়েছে। তার আসল উদ্দেশ্য, বিনা বাধায় কর্পোরেট সংস্থাগুলিকে খনির এলাকা ছেড়ে দেওয়া।
বিক্ষোভের পাশাপাশি রেল রোকো করেছেন শ্রমিকরা। সিআইটিইউ বলেছে যে ওড়িশায় বিজেপি সরকারে আসীন হওয়ার পর খনি সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে জোরকদমে। গত বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, হয়েছে প্রতিবাদ।
বিক্ষোভে নেতৃত্ব দেন সিপিআই(এম) ওড়িশা রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য প্রমোদ কুমার সামাল, বোনাইয়ে বিধায়ক লক্ষণ মুন্ডা এবং সিআইটিইউ নেতা প্রভাত কুমার পান্ডা।
Odisha Mining Protest CITU
ওড়িশায় সেইল-র খনি এলাকায় পরপর খাদানে বিক্ষোভ শ্রমিক, আদিবাসীদের
ওড়িশার কোইডা খাদান এলাকায় সিআইটিইউ’র নেতৃত্বে বিক্ষোভ।
×
Comments :0