দক্ষিণেবঙ্গের বেশ কয়েকটি জেলায় রবিবার ও জারি রইলো হলুদ সতর্কতা। কয়েকদিন ধরেই মধ্য পাকিস্থান থেকে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।পাশাপাশি, বাংলাদেশ এবং তার উপকূলবতী অঞ্চলগুলির মাঝেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ফলত বঙ্গোপসাগর থেকে আদ্রবায়ু ঢুকছে রাজ্যের সর্বত্র তার জেরেই ৪ জুন পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।
আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া , পূর্ব বর্ধমান, বীরভূম সহ মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে, ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। তার জেরেই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে,আগামী ৫ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলেই জানাচ্ছে হওয়া অফিস।
আলিপুর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা সহ তৎসংলগ্ন পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩. ৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে আকাশ অংশত মেঘলা থাকলেও বিকাল বা সন্ধ্যার দিকে বজ্রপাত সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে।
পাশাপাশি উত্তরবঙ্গের দু- একটি জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কাল অর্থাৎ ১ - ৫ জুন পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও ফলত ওই কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছি হাওয়া অফিস।
Weather
দক্ষিণের কয়েকটি জেলায় রবিবারও জারি হলুদ সতর্কতা
×
Comments :0