তরুণীকে খুন করে বস্তায় ভরে দেহ লোপাটের চেষ্টা ব্যার্থ হল যুবকের। পুলিশ যুবককে আটক করেছে। জিজ্ঞাসাবাদে যুবক তার কৃতকর্মের কথা স্বীকার করেছে। শনিবার রাতের ঘটনা। ঘটনাস্থল পুরুলিয়ার বাঘমুণ্ডি। ধৃতের নাম অমিত মাহাতো। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার আদালতে তোলা হবে পুলিশ সূ্ত্রে এমনটাই খবর।
শনিবার রাত প্রায় সাড়ে ১২ টা। পুরুলিয়ার বাঘমুণ্ডি বলরামপুর রোডের পিপিএসপি দপ্তরের সামনে রাত পাহাড়ায় দাঁড়িয়েছিল পুলিশ। সেই সময় একটি মোটর সাইকেলে পলিথিনের বস্তা দেখে পুলিশ গাড়িটি দাঁড় করায়। বাইকটিকে দাড় করাতেই আতকে ওঠেন পুলিশের আধিকারিকরা। বস্তা থেকে রক্ত ঝড়ছে। রক্ত ভেসে গেছে বাইকে। পুলিশ যুবকদিকে ধমক দিতেই জানতে পারলো সে নিজের প্রেমিকাকেই খুন করে দেহ সরিয়ে দিতে যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে , জেরায় যুবক তার নাম অমিত কুমার মাহাতো বলে জানিয়েছে। বাঘমুণ্ডি থানার হুড়ুমদা গ্রামের বাসিন্দা। সে পুরুলিয়া শহর লাগোয়া টামনা থানার একটি মেসে থাকতো চাকরির প্রস্তুতির জন্যই। মৃত তরুনীর নাম প্রিতিকা মাহাতো। বাঘমুণ্ডি থানা এলাকার বাসিন্দা। সেও অন্য একটি মেসে থাকতেন।
জানা গেছে শনিবার প্রিতিকা মেসে গিয়েছিল। দুজনে একই কোচিংয়ে পড়াশোনা করতো। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মেসেই ওই যুবক তার প্রেমিককে ধারালো ছুরি দিয়ে খুন করে। দেহ লোপাটের জন্য বাইকে করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর দুজনের বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল। যবকের সন্দেহ হয় যে মেয়েটি সম্প্রতি অন্য একটি সম্পর্কে জড়িয়ে যায়। মেসেই চূড়ান্ত কথাকাটি শুরু হয় দুজনের মধ্যে। যার জেরেই এই খুন। দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ধৃতকে রবিবার পুরুলিয়া জেলা আদালতের নিয়ে দশ দিনের জন্য পুলিশি হেফাজতের আর্জি জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, সম্পর্কের জেরে এই ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু হয়েছে।
Murdered In Purulia
তরুণীকে খুন করে দেহ লোপাটের চেষ্টায় পুরুলিয়ায় গ্রেপ্তার যুবক
×
Comments :0