স্ল্যাব কাটার কাজ করতে গিয়ে সোমবার ১৭ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। চাকদা থানার দেউলি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুবল মন্ডল। চৌগাছা এলাকার চিনিলি গ্রামের বাসিন্দা। দীর্ঘ দেড় মাস ধরে স্ল্যাব কাটার কাজ করছিল। প্রত্যেক দিনের মতো এদিন সকালে কাজে গিয়ে যখন স্ল্যাব কাটছিল ঠিক সেই সময় যান্ত্রিক ত্রুটির কারণে সে মেশিনের ব্লেড বদলানোর জন্য নিচে আসে এবং সেই স্ল্যাবের তলায় বসেই ব্লেড বদলানোর কাজও শুরু করে। ওই সময় হঠাৎই মাথার উপরে থাকা অর্ধেক কাটা স্ল্যাব ভেঙে তার মাথায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয়রা কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটিকে ওই হাসপাতালেরই মর্গে পাঠিয়ে দেয়। মঙ্গলবার ময়নাতদন্ত হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Youth Dies
স্ল্যাব ভেঙে চাকদায় যুবকের মৃত্যু
×
Comments :0