আত্মহত্যা নাকি অঘটনের ঘটনা ঘটেছে! ধন্ধে প্রশাসন। শনিবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জানলা থেকে পরে মৃত্যু হয় এক যুবকের। ছেলেটার নাম এবং বাড়ির ঠিকানা জানা যায়নি। রায়গঞ্জ গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা।
এদিন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের চারতলার সিড়ির পাশে জানলা। বড় জানালা দিয়ে নিচে পড়ে যান বছর ৪২ ওই যুবক, তারপরই তাঁর মৃত্যু ঘটে। সিকিউরিটিরা এবং হাসপাতালের কর্তব্যরত আধা সামরিক বাহিনীর জওয়ানরা যুবককে তড়িঘড়ি তুলে ইমারজেন্সিতে নিয়ে আসলে গিয়ে ইমারজেন্সী ওয়ার্ডের চিকিৎসকদের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রায়গঞ্জের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। সার্জিকাল ওয়ার্ডের অত বড় কাঁচ লাগালো জানলার ফাঁক দিয়ে পরে মৃত্যু নাকি আত্মহত্যা তদন্ত শুরু হয়েছে।
Raiganj Medical College
রায়গঞ্জ মেডিকেল কলেজের জানলা থেকে পরে মৃত যুবক, চাঞ্চল্য এলাকায়
×
Comments :0