বরানগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড দেশবন্ধু নগর রোডে শ্লীলতাহানির প্রতিবাদ করে আক্রান্ত হলেন স্থানীয়েরা। ৩ যুবকের আঘাত গুরুতর। শুক্রবার রাতে এক মহিলা দাঁড়িয়ে আর একজন বিএলও-র সঙ্গে কথা বলছিলেন অন্নপূর্ণা যোজনা নিয়ে। ঠিক সেই সময় পেছন থেকে এসে জগজিৎ সিং নামে এক যুবক ওই মহিলার সঙ্গে আপত্তিকর আচরণ করে। পাড়ার যুবকরা তার প্রতিবাদ করে।
এরপর জগজিৎ সিংয়ের দলবল প্রতিবাদী যুবকদের ব্যাপক মারধর করে। মাথা ফাটে তিন যুবকের। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা ভর্তি সাগর দত্ত হাসপাতালে। বরানগর থানায় দায়ের হয় অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।
বরানগর ১০ নম্বর ওয়ার্ডে দেশবন্ধু রোডের ৭২ পল্লী আমরা সবাই ক্লাবে শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ ওই মহিলা একজন মহিলা বিএলও-র সঙ্গে কথা বলছিলেন। হঠাৎই নেশাগ্রস্ত অবস্থায় জাগিগ সিং ওই মহিলার ওপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে খারাপ আচরণ করে।
বরানগর থানা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
Baranagar Molestation Protest
মহিলার শ্লীলতাহানির প্রতিবাদ করায় হামলা বরানগরে , আহত ৩
বরানগরে আহত দুই যুবক।
×
Comments :0