Anik Dutta

প্রয়াত পরিচালক অনীক দত্ত

কলকাতা

ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো পরিচালক অনীক দত্তের। এদিন হিন্দুস্তান পার্কের নিজের ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে যান তিনি। তাকে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে চাপ চাপ রক্ত লেগেছিল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় গড়িয়াহাট থানার পুলিশ। লালবাজারের হোমিসাইড থানাও গিয়েছে সেখানে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

পুলিশ সূত্রে খবর যেই ফ্ল্যাটে ঘটনা ঘটেছে সেই ফ্ল্যাটে থাকতেন অনীক দত্তের স্ত্রী। তিনি থাকতেন গড়িয়াহাট থানার কাছে তার বাড়িতে। এদিন তিনি সেই ফ্ল্যাটে আসেন। তারপরই এই ঘটনা ঘটে। কী ভাবে পরিচালক পড়ে গেলেন তার তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানা।
পুলিশ জানিয়েছে ঘটনাটি যখন ঘটে তখন ফ্ল্যাটে ছিলেন তার স্ত্রী। ইতিমধ্যে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য নিতে শুরু করেছে। জানা গিয়েছেন বুধবার মুম্বাই থেকে তার কলকাতায় আসার পর হবে ময়নাতদন্ত। সেই ক্ষেত্রে আগামীকাল হতে পারে ময়নাতদন্ত। হাসপাতালে নিয়ে যাওয়ার পর যেই চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে মিলেছে সুইসাইড নোট। তাতে উল্লেখ রয়েছে ‘এই ঘটনার জন্য কেউ দায়ী নয়’।
হাসপাতালে পরিচালকের স্ত্রী সহ একাধিক পরিচালক এবং অভিনেতা রয়েছেন। খরব পেয়ে হাসপাতালে গিয়েছেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, শতরূপ ঘোষ, দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্যরা। গিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

Comments :0

Login to leave a comment