মেসি কান্ডে বিপাকে অরূপ বিশ্বাস। ৩১ মে বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ তার থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি তা এড়িয়ে যান। সোমবার তাকে ফের হাজিরা দিতে বলা হয়। এদিন হাজিরা না দিয়ে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা খারিজের আবেদন জানান, আদালতের কাছে তিনি দ্রুত শুনানির আবেদন জানান। কিন্তু হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে।
গত ১৩ ডিসেম্বর কলকাতায় বেসরকারি উদ্যোগে আনা হয়েছিল মেসিকে। সেই বিশৃঙ্খলার ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন আয়োজক শতদ্রু। পরে তিনি অভিযোগ করেছিলেন বেআইনি ভাবে প্রভাব খাটিয়ে তৎকালিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে ঢুকে গোটা অনুষ্ঠানটিকে পন্ড করেন।
ডালমিয়া সিমেন্টের মতো বিভিন্ন সংস্থার হাতে এই গোটা অনুষ্ঠানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। কর্পোরেট সংস্থা সব সময় নিজের মুনাফার দিকেই নজর রাখবে এটাই স্বাভাবিক। মেসিকে সামনে রেখে বিপুল টাকা তোলাই তাদের লক্ষ। যেমন ভাবনা তেমন কাজ। ২০০৮ সালে ৫০ টাকা খরচ করে যেই কলকাতা মারাদোনাকে দেখেছিল সেই কলকাতা মেসি, মার্টিনেজকে দেখার জন্য খরচ করেছিল ১৫ হাজার টাকা। ছয় হাজার টাকার টিকিটও ছিল। অনেকে কষ্ট করে টাকা জমিয়ে একবারের জন্য দেখতে এসেছিলেন মেসিকে। কিন্তু সেই আশা তাদের পুরণ হয়নি। মাঠের বাইরে যেই জলের বোতল ২০ টাকায় বিক্রি হচ্ছিল, ভিতরে তার দাম ১৫০ টাকা।
মাঠে যখন মেসি প্রথম ঢোকেন তখন প্রথম থেকেই তাকে ঘিরে ছিলেন বেশ কয়েকজন। শতদ্রুর কথায় যা থাকার কথা নয়। ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। একে বারে মেসির পাশে ছিলেন তিনি। দর্শকদের অভিযোগ এই মানুষদের মাঝে তারা তাদের প্রিয় তারকাকে দেখতে পাননি। বিক্ষুব্ধ এক দর্শক সেই সময় বলেন, ‘একজনকেই শুধুমাত্র দেখতে পেয়েছি। সে হলো অরূপ বিশ্বাস।’
মেসিকে দেখতে না পেয়ে মাঠেই ক্ষোভে ফেট পড়েন দর্শকরা। মাঠে উড়ে আসতে থাকে জলের বোতল। যুবভারতীর বাকেট চেয়ার তুলে মাঠে ছুঁড়তে শুরু করেন দর্শকরা। তারপর মাঠের ব্যারিকেড টোপকে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। আগুন লাগিয়ে দেওয়া হয় ভিআইপিদের জন্য রাখা সোফায় এবং সামিয়ানায়।
মেসির এই কলকাতা সফরে যুবভারতীতে মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের মধ্যে একটা প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা ছিল সেটাও বাতিল হয়েছে।
মাঠের পরিস্থিতি এমন হয় যে র্যােফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রশাসন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া স্টেডিয়াম মুখো হননি তৎকালিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শাহরুখ খান। ক্ষুব্ধ দর্শকরা অরূপ বিশ্বাস এবং আয়োজকদের গ্রেপ্তারির দাবি জানায়।
Messi Kolkata Tour
ফের হাজিরা এড়িয়ে গেলেন অরূপ
×
Comments :0