CPIM Coachbihar

সিপিআই(এম) কোচবিহার জেলা দপ্তরে বিজেপির হামলা

রাজ্য জেলা

সিপিআই(এম) কোচবিহার জেলা দপ্তরে বুধবার ভোররাতে হামলা চালালো বিজেপি আশ্রিত দুষ্কৃতি বাহিনী। বুধবার ভোররাতে বেপরোয়া ভাঙচুর চালানো হয় কোচবিহার শহরের রূপনারায়ণ রোডে অবস্থিত সিপিআই(এম) কোচবিহার জেলা দপ্তরে। এর পাশাপাশি কোচবিহার শহরের ক্ষুদিরাম সরণীতে অবস্থিত এসইউসিআই এর জেলা কার্যালয়ে বেপরোয়া ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। একই সাথে ভাঙচুর চালানো হয় কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি মোড়ে অবস্থিত ফরওয়ার্ড ব্লক দপ্তরেও। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। রাতের অন্ধকারে কারা বেছে বেছে আক্রমণ চালাচ্ছে এই রাজনৈতিক দলের দপ্তরগুলিতে? উঠতে শুরু করেছে প্রশ্ন।
তবে সিপিআই(এম), এসইউসিআই এবং ফরওয়ার্ড ব্লক প্রত্যেক দলীয় নেতৃত্বই এই ঘটনায় অভিযুক্ত করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের। বিজেপির পক্ষ থেকে এই অবিযোগ অস্বীকার করা হয়েছে।
জেলা দপ্তরে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে জেলা দপ্তর থেকে ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়েছে সিপিআই(এম) কোচবিহার জেলা কমিটির পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment