Sports

মুয়াই থাই চ্যাম্পিয়ানকে সম্বর্ধনা সিআইটিইউ’র

রাজ্য

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া মুয়াই থাই চ্যাম্পিয়ান সমীরণ শেষ্টাকে সম্বর্ধনা দিল সিআইটিইউ। এদিন শ্রমিক ভবনে তার হাতে স্মারক এবং পুষ্পস্তবক তুলে দেন সিআইটিইউ রাজ্য সভাপতি অনাদি শাহু। 
শ্রমিক পরিবারের সন্তান সমীরণ। বাবা শম্ভু শেষ্টা অ্যাপ ক্যাব চালক। সিআইটিইউ অনুমোদিত ইউনিয়নের সাথে তিনি যুক্ত। ছোট থেকেই খেলার প্রতিঝোঁক ছিল সমীরণের। 
সমীরণের মা নীলিমা শেষ্টা বলেন, ছোট থেকেই ও ক্যারাটে শিখতো। ওর বাবা চেয়েছিল ও খেলার মধ্যে থাকুক। সেই থেকেই ওর এই জায়গায় আসা। 
সিআইটিইউ রাজ্য সভাপতি অনাদি শাহু বলেন, ‘শ্রমিক পরিবারের সন্তান সমীরণের এই সাফল্যে আমরা গর্বিত। আমরা চাই সরকার দায়িত্ব নিয়ে এই ভাবে প্রতিভাদের তুলে আনুক।’
সমীরণের কথায় তিনি লেখা পড়ার পাশাপাশি এই খেলায় আরও এগিয়ে যেতে চান।

Comments :0

Login to leave a comment