যন্তর মন্তরে তাদের প্রতিবাদে সামিল হওয়ার জন্য বিজেপি, কংগ্রেস, সিপিআই(এম) সহ দেশের সব রাজনৈতিক দলের কাছে আবেদন করেছে সিজেপি। মঙ্গলবার এক্সহ্যান্ডেলে সিজেপি মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন তিনি এবং দীপকে গত ৯ এবং ১০ জুলাই সমস্ত রাজনৈতিক দলের প্রধানদের কাছে চিঠি দিয়ে ২৫ জুলাই তাদের প্রতিবাদের সামিল হওয়ার জন্য।
সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে যেমন তারা আবেদন জানিয়েছেন তেমন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকেও তাদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
সৌরভ দাস জানিয়েছেন তাদের পক্ষ থেকে সিপিআই(এম), কংগ্রেস, আরজেডি, ন্যাশেনাল কনফারেন্স, ডিএমকে, শিব সেনা (উদ্ধব থ্যাকারে)-কে চিঠি দিয়েছে ২৫ জুলাই সামিল হওয়ার জন্য।
দাস জানিয়েছেন, রাজনৈতিক দল গুলোর কাছে আবেদন করার আগে থেকেই বহু রাজনৈতিক দল তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। তাদের প্রতিনিধিরা যন্তর মন্তরে সামিলও হয়েছেন। একাধিক বার তাদের সাথে তারা কথাও বলেছেন। উল্লেখ্য সিপিআই(এম) এর পক্ষ থেকে বৃন্দা কারাত, সাধারণ সম্পাদক এম.এ বেবি সেনাম ওয়াংচুকের সাথে এবং সিজেপি নেতৃত্বের সাথে যন্তর মন্তরে গিয়ে দেখা করেন।
এছাড়া বিভিন্ন সময় অমরা রাম, জীতেন্দ্র চৌধুরি, সুভাষিনী আলি, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ীর মতো সিপিআই(এম) নেতারা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন।
নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং পড়ুয়াদের আত্মহত্যার প্রতিবাদের দিল্লির যন্তর মন্তরে চলেছে সিজেপির প্রতিবাদ।
সিজেপি-র দাবি, পরীক্ষায় অনিয়মের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করতে হবে। এই দাবিতে আগামী ২০ জুলাই, সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে, সংসদ' অভিযানের প্রস্তুতিও চলছে। সমর্থকদের 'মিসড কল' প্রচারের মাধ্যমে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুন সিজেপি-র আন্দোলন শুরু হয়। ২৮ জুন সেই আন্দোলনে যোগ দেন সোনম ওয়াংচুক এবং সেদিন থেকেই তিনি অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন।
CJP Protest
যন্তর মন্তরের প্রতিবাদে সব রাজনৈতিক দলকে সামিল হওয়ার আবদেন সিজেপির
অনশন মঞ্চে ওয়াংচুকের সাথে এম.এ বেবি এবং বৃন্দা কারাত
×
Comments :0