Malda

ভূতনির বিপন্ন মানুষের সাথে দেখা করলেন মীনাক্ষীরা

রাজ্য জেলা

ভাঙ্গন ও বন্যা কবলিত ভূতনিতে গিয়ে বানভাসি ও ভাঙ্গন কবলিত মানুষদের সাথে কথা বললেন সিপিআই(এম) নেতৃত্ব। পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে, মীনাক্ষী মুখার্জী, জেলা নেতৃত্ব জমিল ফিরদৌস, অম্বর মিত্র, দেবজ্যোতি সিনহা, রত্না ভট্টাচার্য, শ্যামল বসাক। মানিকচক ঘাট থেকে নৌকা করে ভূতনি চর এলাকার তিনটি বন্যা ও ভাঙ্গন কবলিত গ্রাম পঞ্চায়েত উত্তর ও দক্ষিণ চন্ডীপুর এবং হিরানন্দপুর এলাকায় গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন। 
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাজিত করে মানিকচকে জয়ী হয়েছে বিজেপি। প্রচারে বিজেপির স্থানীয় নেতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূতনি নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয়রা সে কথা মনে করিয়ে বলছেন যে প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট বলেছিলেন ভূতনির চরের বন্যা নিয়ে। অমিত শাহ বলেছিলেন ভূতনিতে আর বন্যা হবে না। সেই ব্যবস্থা করা হবে। বিপুল ভোটও পেয়েছে বিজেপি। কিন্তু কাজ হচ্ছে না।

Comments :0

Login to leave a comment