দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের কাছে জমা পড়েছে ৭৭টি অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখে কোন বুথে পুননির্বাচন হবে কি না তা ঠিক করবে কমিশন। সূত্রের খবর বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে অভিযোগ গুলি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
ফলতা, বজবজ, সোনারপুর, মগরাহাট সহ একাধিক জায়গা থেকে অভিযোগ উঠেছে বিরোধী প্রার্থীদের নামের পাশে সাদা টেপ লাগানো। সেই নিয়ে জমা পড়েছে অভিযোগ। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সেই অভিযোগ গুলো খতিয়ে দেখবে। তারপর তারা সিদ্ধান্ত নেবেন ওই বুথ গুলোয় নতুন করে নির্বাচন করা হবে কি না।
Election Commission of India
দ্বিতীয় দফায় জমা পড়া অভিযোগ খতিয়ে দেখবে কমিশন
×
Comments :0