Election Commission

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে কমিশনের টিম

রাজ্য

রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনদিনের সফরে তিনি রাজ্যে আসছেন বলে কমিশন সূত্রে খবর। জ্ঞানেশ ভারতীর সাথে আরও দুজন অধিকারিক আসছেন। উত্তরবঙ্গে আরও একটি টিম আসছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। 
১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠকের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সমন্বয় পর্যালোচনা করবে কমিশন। সোমবার দুপুরে দুর্গাপুরে পৌঁছাবে কমিশনের বিশেষ টিম। দুপুরে পশ্চিম বর্ধমান জেলার অবজার্ভার, পুলিশ কমিশনার, জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারের সঙ্গে দীর্ঘ বৈঠক করবে। 
মঙ্গলবার সকাল পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবে কমিশন। পরে হুগলিতে বৈঠক শেষ করে কলকাতায় কলকাতায় ফিরবেন জ্ঞানেশ ভারতী। ‌বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলা সদর দফতরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর বিকেল ৩টায় পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন আধিকারিকের দফতরে পরিদর্শন করবেন। জ্ঞানেশ ভারতী ছাড়াও টিমে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার পবন কুমার শর্মা। তিনি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনার ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন।

Comments :0

Login to leave a comment