Panchasayar

তৃণমূলের দখল করা অফিস থেকে উদ্ধার বিপুল পরিমানে সরকারি সমাগ্রী, জমি বাড়ির দলিল

রাজ্য কলকাতা

পঞ্চসায়রের তৃণমূল দপ্তর থেকে উদ্ধার হলো বিপুল পরিমানে সরকারি সমাগ্রী। কলকাতা পৌরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যেই অফিস থেকে এই সামগ্রী গুলি উদ্ধার হয়েছে সেই অফিস ছিল সিপিআই(এম)’এর। ২০২০ সালে তৃণমূল তা দখল করে। 
সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশে পর তৃণমূলের থেকে দপ্তর পুনরায় ফিরিয়ে নেন স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব। এদিন সকালে অফিস ফেরানোর পর প্রথমবার দপ্তর খুলে অবাক হয়ে যায় সিপিআই(এম) কর্মীরা। তৃণমূলের দখলে থাকা দপ্তর থেকে উদ্ধার হয়েছে একাধিক ত্রাণের জিনিস, কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া ময়লা ফেলার বালতি থরে থরে রাখা রয়েছে ওই দপ্তরের ভিতরে। একটি ট্রাঙ্ক থেকে উদ্ধার হয়েছে মিউটেশনের কাগজ, জমি বাড়ির দলিল এবং অস্ত্রের লাইসেন্সের কাগজ। পল্লবকান্তি ঘোষ নামে ওই ব্যাক্তির অস্ত্রের লাইসেন্স পাওয়া গিয়েছে। সিপিআই(এম) কর্মীদের দাবি তিনি তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সদস্য। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার চেক।
সিপিআই(এম) কর্মীদের পক্ষ থেকে গোটা বিষয়টি জানার পর থানায় খবর দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনন্যা ব্যানার্জির সাথেও তারা যোগাযোগের চেষ্টা করেছেন। 
প্রশ্ন থাকছে কী ভাবে সরকারি ত্রাণের জিনিস তৃণমূলের দপ্তরে এসে জমা হলো? স্থানীয় বাসিন্দাদের দাবি অনন্যা ব্যানার্জির নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় এই সব অনৈতিক কাজ চলছে। কলোনি এলাকা ১০৯। সেখানে বহু মানুষের বাড়ির জমির কাগজ তুলে দেওয়ার কাজ শুরু হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর সেই কাজ থমকে যায়। টাকার বিনিময় ওই এলাকার মানুষদের হাতে দেওয়া হতো তাদের জমি বাড়ির কাগজ। ১০৯ লাগোয়া সোনারপুর, নিউ গড়িয়া জুড়েও চলেছে অনন্যা ব্যানার্জির বাহিনীর তোলাবাজি। সোনারপুর নিউ গড়িয়া এলাকার বহু দলিলও পাওয়া গিয়েছে বলে খবর।
সিপিআই(এম) নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারি জিনিসের ওপর তাদের কোন অধিকার নেই। তাই পুলিশ এসে জিনিস নিয়ে যাওয়ার পর তারা নতুন করে তারা তাদের দলীয় দপ্তর সাজিয়ে সাঙ্গঠনিক কাজ শুরু করবে।

Comments :0

Login to leave a comment