TMC

যাদবপুরের প্রাক্তন তৃণমূলের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রিপল

রাজ্য কলকাতা

যাদপুরের প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি থেকে উদ্ধার একাধিক সরকারি ত্রিপল। এলাকাবাসীদের দাবি ত্রাণের কাজে এই ত্রিপল গুলো ব্যবহার না করে নিজের বাড়িতে মজুত করে রেখেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক।
শুধু তৃণমূল বিধায়কের বাড়ি নয় তার পরিচতদের গোডাউন থেকেও উদ্ধার হয়েছে বিপুল ত্রিপল। উল্লেখ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে একাধিক সরকারি ত্রাণ সামগ্রী। অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। 
বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেও দেবব্রতর বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেয়নি প্রশাসন। যাদবপুরের সিপিআই(এম) নেতৃত্বের কথায় দেবব্রত তৃণমূলের প্রাক্তন বিধায়ক বা কাউন্সিলর হলেও আদতে তিনি আরএসএসের ঘরের লোক তাই তার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

Comments :0

Login to leave a comment