যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার নিয়োগ করলেন রাজ্যপাল। নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হয়েছেন দেবজিৎ দত্ত। অন্য দিকে ফিনান্স অফিসার পদে যোগ দিতে চলেছেন ইন্দ্রজিৎ ব্যানার্জি।
গত কয়েক দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ নিয়ে চলছিল আলোচনা। স্থায়ী রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার নিয়োগ বিষয়ে গত শুক্রবার কর্মসমিতির বৈঠকে আলোচনা হয় বলে কবর।
জানা গিয়েছে আগামী ছয় মাসের জন্য এই দুই আধিকারিক অস্থায়ী ভাবে তাদের দায়িত্ব সামলাবেন।
Comments :0