Abhishekh Banarjee

অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দিলো না হাইকোর্ট

রাজ্য

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছেন বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিষয় মতামত নেবেন। চক্ষু বিভাগের প্রধান মেডিকেল বোর্ড গঠন করে রিপোর্ট খতিয়ে দেখে শুক্রবার তা জমা দেবে হাইকোর্টের কাছে। 
চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টেও যান তিনি। কিন্তু বিষয়টি হাইকোর্টে বিচারাধীন থাকায় মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 
গত ২০ জুলাইয়ের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, কলকাতার কোনও চোখের হাসপাতাল থেকে অভিষেক পরামর্শ নিয়েছিলেন কি না। তৃণমূল সাংসদের আইনজীবী জানায়, অভিষেকের চোখের চিকিৎসা আগে থেকেই আমেরিকায় চিকিৎসা চলছে।

তৃণমূল সাংসদের বিদেশযাত্রায় আপত্তি রয়েছে রাজ্যের। অভিষেকের বিরুদ্ধে যে একাধিক মামলা চলছে, সে কথা তুলে ধরেন রাজ্যের আইনজীবী। তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে সমস্যা হবে বলে হাইকোর্টে সওয়াল করেন রাজ্যের আইনজীবী। দু’পক্ষের বক্তব্য শোনার পরে হাই কোর্ট বলেছিল, প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যেতে হবে অভিষেককে। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিষেক।

Comments :0

Login to leave a comment