রাজ্যে বিজেপি’র সরকারের একমাস হয়েছে। এর মধ্যেই শনিবার সকালে বন্ধ হয়ে গেলো নৈহাটি জুট মিল। শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গিয়ে মিল গেটে কাজ বন্ধের নোটিশ দেখতে পায়। শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। মিল গেটে বিক্ষোভ দেখায়। শ্রমিকদের অভিযোগ মিল মালিক অন্যায়ভাবে মিল গেটে কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে।
নৈহাটি জুট মিলে কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে মিল কর্তৃপক্ষ। পাটের অভাব ও দাম বৃদ্ধির অজুহাতে মিল কর্তৃপক্ষ গেটে এই নোটিশ ঝুলিয়ে দিয়েছে। প্রতিদিনের মতো শনিবার শ্রমিকরা মিলে কাজে যোগ দিতে আসে। কাজে এসে শ্রমিকরা এই নোটিশ দেখতে পায়। এরপর শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে। মিল গেটে বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের দাবি অবিলম্বে মিল খুলতে হবে। নৈহাটি জুট মিলে মোটা তাঁত বিভাগ তুলে দিয়েছে। এর ফলে চার শতাধিক শ্রমিক কাজ হারিয়েছেন। মিলের ভেতরে মালিকের জুলুম চলছে। উৎপাদন একটু কম হলেই কাজের থেকে বসিয়ে দেয় এবং গেট বাইরে করে দেয়। এছাড়াও মিলে প্রাকৃতিক কাজ করতে গিয়ে দেরী হলে, টিফিন করে আসতে দেরী হলেও তার হাজিরা কেটে নেয়। মিলে মালিক কাজের বোঝা বাড়িয়ে চলছে। ঠিকা শ্রমিকে মিল ভরে গেছে। চারশো শ্রমিকের গ্যাচ্যুইটির টাকা বাকি আছে। মিল সপ্তাহে পাঁচদিন চলে। তিনটের বদলে দুটো করে শিফট চলে। প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক মিলে কাজ করে। মিল বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা ভয়াবহ আর্থিক সংকটের সন্মুখীন।
বিসিএমইউ’র কার্যকরী সভাপতি গার্গী চ্যাটার্জী বলেন, নতুন বিজেপি সরকারের একমাস হয়েছে। এর মধ্যে একের পর এক মিল বন্ধ হয়ে যাচ্ছে। বিগত তৃণমূলের সরকারের আমলে একইভাবে মিল বন্ধ হয়ে গেছে। শ্রমমন্ত্রক অচল অবস্থা হয়ে আছে। শ্রমমন্ত্রী নেই। মন্ত্রীদের দপ্তর বন্টন হয় নি। শ্রমিকদের অভাব অভিযোগ জানানোর জায়গা নেই। এক ভয়াবহ অবস্থার সম্মুখীন চটকলের শ্রমিকরা। অন্যায়ভাবে এই মিল বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে মিল খুলতে হবে।
Jute Mill
বন্ধ হয়ে গেলো নৈহাটি জুট মিল
×
Comments :0