‘তৃণমূল ডোমকলের মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার দিক থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মানুষ তাদের প্রতিহত করে দল বেঁধে বুথে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন।’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন ডোমকলের সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান (রানা)।
গতকাল রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে ডোমকলের রায়পুর গ্রাম সিপিআই(এম) কর্মীদের ওপর হামলা চালায় উন্মত্ত তৃণমূলী বাহিনী। ডোমকলের তৃণমূলী প্রার্থী, প্রাক্তন আই পিএস হুমায়ুন কবীরের প্ররোচনাতেই হামলা ডোমকলের রায়পুর গ্রামে। গুরুতর জখম সিপিআই(এম) কর্মী রাকিবুল আনসারীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাকিবুল ও তার বাবা মহবুল আনসারী দুজনেই সিপিআই(এম) কর্মী। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদেরও দুই কর্মী জখম হয়েছে।
এদিন সকালেও ওই গ্রামের ভোটারদের ভয় দেখায় তৃণমূলের বাহিনী। কিন্তু সেই বাহিনীকে উপেক্ষা করে গোটা গ্রাম একসাথে দল বেঁধে ভোটকেন্দ্রে যায় ভোট দিতে।
সিপিআই(এম) প্রার্থী বলেন, ‘কিছু জায়গায় অশান্তি করতে চেয়েছিল তৃণমূল, মানুষ তার প্রতিরোধ করেছে। কমিশন প্রথমে ঢিলে ঢালা ছিল। মানুষের চাপে কমিশন কড়া হতে বাধ্য হয়েছে। ডোমকলের মানুষ রাস্তায় নেমে তৃণমূলের গুন্ডা বাহিনীর মোকাবিলা করছে। এই লড়াই ডোমকলের মানুষ লড়ছেন। তৃণমূলের প্রার্থী বহিরাগত তিনি চাইবেন ডোমকলকে অশান্ত করতে।’
তিনি আরও বলেন, ‘রায়পূরে মহিলারা দল বেঁধে ভয়কে উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তৃণমূলের প্রার্থী বিভিন্ন ভাবে এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করেছে। গুন্ডাদের নিয়ে বুথে গিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন। কিন্তু তাতে মানুষ কোন গুরুত্ব দেয়নি।’
Domkol
ডোমকলে মানুষের প্রতিরোধের মুখে পিছু হটলো তৃণমূলের বাহিনী
×
Comments :0