শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বিধাননগর উত্তর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে তিনি একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়ির মালিক তাকে বার বার ঘর ছেড়ে দিতে বললেও তিনি তা করেননি। উল্টে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের বিভিন্ন ভাবে হেনস্থা করেছেন।
এদিন তাকে ঘর ছাড়ার নোটিশ দিতে এলে দুই পক্ষের মধ্যে বচসা হয়। তারপরই থানায় তার বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ।
Jayprakash Majumder
গ্রেপ্তার জয়প্রকাশ মজুমদার
×
Comments :0