TMC

গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

রাজ্য

আরজি কর কান্ডে এবার গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে পানিহাটি থানা। ২০২৪ এর ৯ আগস্ট আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা গোটা রাজ্যে আলোড়ন তৈরি করে। বেআব্রু হয়ে যায় রাজ্যের নারী নিরাপত্তার চিত্র। সেই সময় তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটি পৌরসভার কয়েকজন কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের না জানিয়ে দেহ নিয়ে পালাতে যায় নির্মল ঘোষরা। বাধা দেন মীনাক্ষী মুখার্জি সহ এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় নির্মল ঘোষ তাদের না জানিয়েই দেহ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় সিবিআই নির্মল ঘোষকে জেরা করেছে কিন্তু কোনও কিছু হয়নি।
বিধানসভা নির্বাচনের সময় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল তারা ক্ষমতায় এলে আর জি করের বিচার হবে। নির্যাতিতার মা এখন পানিহাটির বিধায়ক। গত রবিবার পানিহাটিতে অভয়ার স্মরণে একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান শ্মশানে যেই ঘটনা ঘটেছিল তা নিয়ে আলাদা ভাবে তদন্ত করবে রাজ্য পুলিশ। ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মামলা দায়ের করার জন্য নির্দেশও দেন তিনি। সেদিনের সেই ঘটনার পর বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে নির্মল ঘোষকে। এবার দেখার দুবছর পার হয়ে গেলেও সঠিক বিচার পাওয়া যায় কিনা।

Comments :0

Login to leave a comment