TMC Sabyasanchi Dutta

আদালতে নিয়ে যাওয়ার পথে সব্যসাচীকে ঘিরে বিক্ষোভ

রাজ্য কলকাতা

আদালতে নিয়ে যাওয়ার পথে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ। সোমবার রাতে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয় সব্যসাচীকে। এদিন তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিধাননগর থানার সামনে বিক্ষোভ দেখায় মানুষজন। তৃণমূল নেতাকে ঘিরে ওঠে চোর স্লোগান, ছোঁড়া হয় ডিম, টেমেটো, গোরব। সাধারণ মানুষের দাবি দিনের পর দিন নিজের প্রভাব খাটিয়ে এলাকায় তোলাবাজি করেছে সব্যসাচী, মদত দিয়েছে বেআইনি কাজে। 
উল্লেখ্য ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন সব্যসাচী। ২০২১ সালে বিধাননগর আসন থেকে বিজেপি প্রার্থী হয়ে তিনি প্রতিদ্বন্দিতাও করেন। সুজিত বসুর কাছে তিনি পরাজিত হন। তারপর ওই বছরই তৃণমূলের ফিরে আসেন সব্যসাচী। এবারের বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করেন।
বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানায় সল্টলেকের এক ব্যবসায়ী। তোলাবাজির পাশাপাশি হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর উত্তর থানার পুলিশ। রাতেই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা হয় তাকে।

Comments :0

Login to leave a comment