বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দু’দফায় বৃষ্টি হতে পারে রাজ্যে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে দু’-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলে গিয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর জেরে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে সোমবার-মঙ্গলবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে ফের ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
Weather
বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর
×
Comments :0