Weather

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি

রাজ্য কলকাতা

কলকাতার রাস্তায় গাছ পড়ে বিপত্তি, নিজস্ব চিত্র।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্জবিদ্যুৎ সহ বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। বেলা বাড়ার সাথে সাথে আকাশ কালো করে শুরু হয় তুমুল বৃষ্টি। বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল হয়েছিলেন দক্ষিণবঙ্গের মানুষজন। আদ্রতাজনিত অস্বস্তি ছিল। গত কয়েকদিন সেই অস্বস্তি না থাকলেও ছিল গরম।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ার। হাওয়া অফিস সূত্রে খবর ৬০ কিলোমিটার বেগে হড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়েছে কলকাতায়। ঝড়ে রাস্তায় গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। পার্শবর্তী হাওড়া, হুগলিতেও হচ্ছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বন্ধ রাখা হয়েছে বিমান পরিসেবাও। সাময়িক ভাবে বন্ধ রাকা হয় মেট্রো পরিসেবাও।
এদিন সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কালিম্পং, দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় হয়েছে বৃষ্টি।

Comments :0

Login to leave a comment