পৌরসভা নিয়োগ দুর্নীতি কান্ডে দ্বিতীয় বার ইডি দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন সকালে তিনি ইডি দপ্তরে হাজিরা দেন। প্রবেশের সময় সাংবাদিকদের বলেন, ‘কিছু নথি চেয়েছিল। সেই গুলো দিতে এসেছি।’
এর আগেও এই একই মামলায় ইডি জেরার মুখে পড়তে হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।
এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে ইডি।
রথীন ঘোষ দীর্ঘদিন মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন। অভিযোগ তার আমলে পৌরসভায় বেআইনি ভাবে নিয়োগ হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের বাড়ি তল্লাসি করতে গিয়ে ইডি’র হাতে উঠে আসে পৌরসভায় নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য।
ED Rathin Ghosh
হাজিরা দিলেন রথীন ঘোষ
×
Comments :0