Raped Bankura

আইসক্রিমের লোভ দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ জয়পুরে

জেলা

আইসক্রিমের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তের নাম কৌশিক মাজি। স্থানীয়রা জানিয়েছেন অভিযুক্ত বিজেপি কর্মী। রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর থানা এলাকার ঘটনা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানানো হয়েছে, দুদিন আগে ওই গ্রামে একটি উৎসবের সময় ফুচকা বিক্রেতা ওই বিজেপি কর্মী ৭ বছরের একটি নাবালিকাকে আইসক্রীম কিনে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণ করে। এমনকি নাবালিকাটিকে হুমকিও দেওয়া হয় যাতে সে কাউকে না বলে। বলা হয় এই ঘটনার বিষয়ে বাড়ির লোকজনকে জানালে মেয়েটির বাবাকে খুন করে দেওয়া হবে। কিন্তু ঘরে গিয়েই নাবালিকাটি অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজনের কাছে সে সব কিছুই খুলে বলে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। গ্রামের মানুষজন সোমবার বিকালে বিজেপি কর্মীটিকে ডেকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল তাকে জেলেও যেতে হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে নির্যাতিতা শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Comments :0

Login to leave a comment