জামিন পেলেন সৃজন ভট্টাচার্য সহ আটক হওয়া পাঁচজন। রবিবার রাতে যাদবপুরে বুলডোজার অভিযানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আটক হয় সৃজন ভট্টাচার্য। পুলিশি আক্রমণে আহত হন সুজন চক্রবর্তী সহ একাধিক। এদিন সৃজন সহ পাঁচজনকে আলিপুর আদালতে পেশ করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করে। গতকাল রাতে যাদবপুর স্টেশনের কাছে বিক্ষোভরত জনতার উপর অমানবিক, নির্মমভাবে লাঠি চালায় পুলিশ। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় যাদবপুর স্টেশনে সংলগ্ন দোকানগুলি। উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভরত জনতার উপর লাঠি চালায় পুলিশ।
আদালত চত্বরে সৃজনের সাথে দেখা করেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, ‘সরকারের কাজ কর্মসংস্থান তৈরি করা মানুষের রুটি রুজি কেড়ে নেওয়া নয়। বামপন্থীরা রাস্তায় রয়েছে, আইএসএফও রাস্তায় রয়েছে। জনগনের কন্ঠ হয়ে আমরা মাঠে ময়দানে থাকবো। আইনসভা হোক আর রাস্তা মানুষের কথা তুলে ধরবো।’
রবিবার রাতে যাদবপুরে ফের স্টেশন ও সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ করতে উদ্ধত হয় রেল ও পুলিশ প্রশাসন। পাল্টা সাধারণ মানুষের জমায়েত করতে শুরু করেন চলে বিক্ষোভ।
প্রথম থেকেই রেল ও পুলিশ প্রশাসনের কাছে বিক্ষোভকারীরা অনুরোধ করছিলেন যে আপনারা কথা বলুন আপনাদের সঙ্গে কথা বলতে চাই। পরবর্তীকালে পুলিশ বলে যে স্থানীয় ডিসির সঙ্গে কথা বলতে হবে। তখনই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। তারা বলেন আমরা তিন ঘন্টা ধরে কথা বলার চেষ্টা করছি বারবার অনুরোধ করছি কথা বলার জন্য। পরবর্তীকালে পুলিশ রাজি হয় কথা বলার জন্য।
গোটা যাদবপুর চত্বর সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। যেন যুদ্ধের প্রস্তুতি চলছে গোটা যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকা জুড়ে। বুলডোজার তৈরি রাখা হয়। পাল্টা স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। বুলডোজার রাজনীতি চলবে না গরিব মানুষের পেটে লাথি মারা চলবে না। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবেনা।
Srijan Bhattacharya
জামিন পেলেন সৃজন সহ গ্রেপ্তার হওয়া পাঁচ আন্দোলনকারী
×
Comments :0