Jadavpur

যাদবপুরে জনতার উপর লাঠি, গ্রেপ্তার সৃজন ভট্টচার্য, তান্ডব চালাচ্ছে পুলিশ ও বুলডোজার

রাজ্য কলকাতা

গ্রেপ্তার করা হয়েছে সৃজন ভট্টাচার্য সহ আর ও একজনকে। এই মুহূর্তে যাদবপুর স্টেশনের কাছে বিক্ষোভরত জনতার উপর অমানবিক, নির্মমভাবে লাঠি চালাচ্ছে পুলিশ। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে যাদবপুর স্টেশনে সংলগ্ন দোকানগুলি। উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভরত জনতার উপর লাঠি চালালো পুলিশ।

যাদবপুরে ফের স্টেশন ও সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ করতে উদ্ধত হয় রেল ও পুলিশ প্রশাসন। পাল্টা সাধারণ মানুষের জমায়েত করতে শুরু করেন চলে বিক্ষোভ। এই মুহূর্তে পুলিশ ও রেল প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে রাজি হয়।

প্রথম থেকেই রেল ও পুলিশ প্রশাসনের কাছে বিক্ষোভকারীরা অনুরোধ করছিলেন যে আপনারা কথা বলুন আপনাদের সঙ্গে কথা বলতে চাই। পরবর্তীকালে পুলিশ বলে যে স্থানীয় ডিসির সঙ্গে কথা বলতে হবে। তখনই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। তারা বলেন আমরা তিন ঘন্টা ধরে কথা বলার চেষ্টা করছি বারবার অনুরোধ করছি কথা বলার জন্য। পরবর্তীকালে পুলিশ রাজি হয় কথা বলার জন্য।

গোটা যাদবপুর চত্বর সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যেন যুদ্ধের প্রস্তুতি চলছে গোটা যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকা জুড়ে। বুলডোজার তৈরি রাখা হয়েছে। পাল্টা স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। বুলডোজার রাজনীতি চলবে না গরিব মানুষের পেটে লাথি মারা চলবে না। হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবেনা।
 

Comments :0

Login to leave a comment