BJP

দিল্লিতে শুভেন্দু, ঠিক হতে পারে মন্ত্রীদের দপ্তর

রাজ্য

মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাবেন তা ঠিক করতে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বন্টনের জল্পনা থাকলেও তা হয়নি। সরকারি অনুষ্ঠান সেড়ে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অমিত শাহের সাথে আলোচনার পর দপ্তর ভাগ করা হবে। 
সোমবার ৩৫ জন বিজেপি বিধায়ক রাজভবনে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এখনও পর্যন্ত তাদের মধ্যে কোন দপ্তর বন্টন করা হয়নি। 
পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ১৩ জন। তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদ্বত মুখার্জি, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার, দুধকুমার মণ্ডলেরা।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ।
প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন অশোক দিন্ডা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ার চাঁদ বাউড়ি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা প্রমূখ।
উল্লেখ্য ৯ মে ব্রিগেডে শুভেন্দু অধিকারী সহ ছ’জন বিজেপি বিধায়ক শপথ নেন। তারপর থেকেই কৌতুহল ছিল প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা নিয়ে।
দপ্তর বন্টন না হওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকরীর হাতে রয়েছে ৪৩টি দপ্তর।

Comments :0

Login to leave a comment