Accident Death

কার্শিয়ঙে গাড়ি খাদে পড়ে মৃত ১ , জখম ৫

জেলা

পাহাড় থেকে প্রায় দু’শো ফুট নীচে খাদে পড়ল গাড়ি। দটনায় মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন আরও পাঁচ জন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কার্শিয়ঙের পাহাড়ি রাস্তায়।
জানা গিয়েছে, রবিবার একটি চার চাকা গাড়িতে ছ’জন বন্ধু কার্শিয়ং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ৯টা থেকে সাড়ে ৯টা নাগাদ কার্শিয়ঙের রোহিনী থেকে ১০ কিলোমিটার উপরে কার্গিলদারায় প্রবল বৃষ্টির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দু’শো ফুট নীচে খাদে পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। ঘটনার খবর পেয়ে পৌঁছোয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ছ’জনই শিলিগুড়ির বাসিন্দা। রবিবার রাতে কার্গিলদারায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দু’শো ফুট নীচে খাঁদে পড়ে যায় ওই গাড়িটি। স্থানীয়রা কোনওমতে দু’জনকে উদ্ধার করেন। তবে, এক দিকে বৃষ্টি এবং অন্য দিকে অন্ধকার বাঁধা হয়ে দাঁড়ায় উদ্ধারকাজে। পরে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী বাকি তিন জনকে উদ্ধার করে। একজন গাড়িতেই আটকা পড়ে ছিলেন। পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকেলর তৎপরতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরেরা মৃতে বলে ঘোষণা করেন। আহত পাঁচ জনের মধ্যে দু’জন কার্শিয়ঙের প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিন জনকে শিলিগুড়ির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Comments :0

Login to leave a comment