শ্রাদ্ধের অনুষ্ঠানে এসে পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু। ৪ জনের অবস্থা সংকটজনক। শনিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেশবন্ধুপাড়া এলাকায়। রায়গঞ্জের সিপিআই(এম) নেত্রী কমরেড রুনু ধর গত ১৯ জুলাই প্রয়াত হয়েছেন। তাঁরই বাড়িতে কলকাতা থেকে আত্মীয় স্বজন শ্রাদ্ধ অনুষ্ঠান শুক্রবার যোগ দিতে এসেছেন। রবিবার খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন ছিলো। শনিবার বিকেলে কলকাতা থেকে আত্মীয় স্বজন যারা এসেছেন তারা একটা টোটো ভাড়া করে জাতীয় সড়কে বারদুয়ারিতে বেড়াতে গিয়েছিলেন। অভিযোগ মদ্যপ অবস্থায় এক লরির চালক বালি ভর্তি লরি নিয়ে সজোরে টোটোতে ধাক্কা মারে। টোটো থেকে ছিটকে পড়েন সকলে। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে দীপক ধর নামে এক জনের মৃত্যু হয়। আহত ৪ জনের গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশ বাহিনি।
Accident in Raiganj
রায়গঞ্জে লরির ধাক্কায় নিহত ১, জখম ৪
×
Comments :0