Bangladesh Accident

নৌ বাহিনীর গাড়ির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বাংলাদেশে নিহত ১৩

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা 
বাংলাদেশে নৌ বাহিনীর গাড়ির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন আরও ১১ জন। নিহতদের মধ্যে বর ও কনের পরিবারের মহিলাও শিশুরাও রয়েছ। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ খুলনা-মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর গাড়ির সংঘর্ষ ঘটে। চালকসহ মোট ১৫জন যাত্রী ছিলেন মাইক্রোবাসে। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তবে নিহতেদের পরিচয় জানা যায়নি। রামপাল থানার আধিকারিক সুব্রত বিশ্বাস জানান, নিহত ৯ জনের দেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ জনের দেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।  গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুইটি গাড়ির সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের দেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন মহিলা আর দুইজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর নিহতরা মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেলাবুনিয়া এলাকার বাসিন্দা। 
নিহত নব বধূর মামা আবু তাহের সংবাদ মাধ্যমকে বলেন, এদিন দুপুরে আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের বিয়ে হয় তাঁর ভাগ্নি মার্জিয়া আক্তারের। বিয়ে শেষে করে ভাগ্নিকে নিয়ে  খুলনার কয়রা উপজেলার নাকশার বাড়িতে ফিরছিলেন। মাইক্রোবাসে থাকা সবাই সেখান থেকে মোংলায় ফিরছিলেন। রামপালের কাছাকাছে দুর্ঘটনায় পড়ে বাসটি। দুর্ঘটনায় মার্জিয়া, তাঁর বোন লামিয়া ও দিদারও মৃত্যু হয়েছে। 

Comments :0

Login to leave a comment