এসএফআই’র পথসভায় হামলা চালালো বিজেপি আশ্রিত দুষ্কৃতীবাহিনী। মঞ্চে উঠে পড়ে ভাঙচুরও চালিয়েছে। রক্তাক্ত হয়েছে ছাত্র-যুব নেতানেত্রীরা।
দুষ্কৃতীদের বাধা দেওয়া তো দূর, পুলিশ উলটে এসএফআই-ডিওয়াইএফআই নেতানেত্রীদের আটক করেছে। থানায় ডেকে আটক করা হয় এসএফআই নেতা আকাশ কর এবং ডিওয়াইএফআই নেত্রী অঙ্কিতা দত্ত চৌধুরীকে।
শুক্রবার বিরাটিতে বিজেপির উন্মত্ত সন্ত্রাস। পুলিশের সামনেই প্রচণ্ড মারধর করে ছাত্র-যুব নেতাকর্মীদের। ২ অক্টোবর, এই পথসভা চলছিল গান্ধীজীর ছবি রেখেই। সারা দেশে ভোটাধিকার এবং সংবিধান রক্ষার দাবিতে নেমেছিল ছাত্র-যুব অংশ। এই দিনেই বিজেপি’র অসভ্য হামলাবাজরা ভাঙচুর করে গান্ধীজীর ছবিও।
এসএফআই বিরাটি বিশরপাড়া পূর্ব আঞ্চলিক কমিটির সম্মেলন হওয়ার কথা রবিবার। শুক্রবার বিরাটির বণিক মোড়ে সেই সম্মেলন উপলক্ষে একটি প্রকাশ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সকাল থেকেই বিজেপির বাহিনী সমাবেশ বানচাল করার জন্য নেমে পড়ে। মাইক খুলে দেয় এবং হুমকি দিতে থাকে। সভা চালু করতে গেলে হামলা চালায়। বিশৃঙ্খলা কমাতে পুলিশ দুজনকে আটক করে। এরপরে ব্যাটারি চালিত মাইক দিয়ে ফের মিটিং শুরু করলে ফের বিজেপি বাহিনী আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ে। বিজেপি বাহিনীর আক্রমণে মাথা ফেটে যায় সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য শিবশঙ্কর ঘোষের। এসএফআই’র প্রায় ১২ জন নেতা ও কর্মী জখম হন। শিবশঙ্কর ঘোষ সহ ৮ জন যখন কে হাসপাতালে নিয়ে যেতে হয়।
এই ঘটনার নিন্দা করছে সমগ্র অঞ্চলের মানুষ। এই আক্রমণকে কেন্দ্র করে অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
উত্তর দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা শিবশঙ্কর ঘোষের মাথায় পাঁচটা সেলাই করেন।
Birati BJP attacks SFI activists
বিরাটিতে এসএফআই’র পথসভায় হামলা বিজেপি’র, জখম অন্তত ১২
বিরাটিতে সভাস্থলের তছনছ অবস্থা।
×
Comments :0