Pakistan

পাকিস্তানে পাহাড়ি খাদে বাস পড়ে নিহত ৪০

আন্তর্জাতিক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পথ দুর্ঘটনায় অন্তত ৪০ জন যাত্রীর নিহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলন চালক। নিহতদের মধ্যে শিশু মহিলও ছিলেন। স্থানীয় প্রশাসন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, শুক্রবার পেশোয়ারগামী বাসটি বেলুচিস্তানের শেরানি জেলা পার করে করে খাইবার পাখতুনখাওয়ার ইসমাইল খান জেলায় ঢোকার সময় পাহাড়ি অঞ্চলে বাঁক ঘোরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। বাসের ব্রেক ফেলের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। আটজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু  হয়েছে। কোয়েটা থেকে ছাড়ার সময় বাসটিতে ৩৬ জন যাত্রী ছিলেন। বাকি যাত্রীরা মাঝপথে বাসে উঠেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন।

Comments :0

Login to leave a comment