Shyamnagar Book Stall

শ্যামনগরের হামলা সিপিআই(এম), ফরওয়ার্ড ব্লক এর বুক চলে

জেলা

শ্যামনগরে ফরওয়ার্ড ব্লকের ভাঙ্গা বুক স্টল।

১৬ অক্টোবর, ২০২৬, উত্তর ২৪ পরগনার শ্যামনগরের ঝাউতলা মোড়ে সিপিআই(এম) কাউগাছি-রাহুতা এরিয়া কমিটির বুক স্টল উদ্বোধন হয়।
স্টলটি পার্টির এরিয়া দপ্তরের বারান্দায় যাবতীয় আইন মেনে ও প্রয়োজনীয় অনুমতি নিয়ে করা হয়েছিল।
অভিযোগ, ওই দিন রাত সাড়ে ১১টা নাগাদ স্টল বন্ধ হওয়ার পর বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা স্টলটিতে ভাঙচুর চালায়।
পরদিন সকালে যাবতীয় তথ্যপ্রমাণ-সহ বাসুদেবপুর থানায় ইমেইল মারফত লিখিত অভিযোগ দায়ের করেন এরিয়া কমিটির সম্পাদক সৌমিত্র নাগ এবং সাথে সাথেই ওই একই জায়গায় ১৭ অক্টোবর থেকে পুনরায় পার্টি কর্মীরা বুক স্টল খুলেছেন শাসকের চোখ রাঙানি উপেক্ষা করেই।
পার্টি দপ্তরের ঠিক উল্টোদিকে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এই ঘটনায় পুলিশের তদন্তের গতি ও অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখযোগ্যভাবে, একই রাতে ঝাউতলায় সারা ভারত ফরোয়ার্ড ব্লকের বইয়ের স্টলেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।
পরপর দুটি বামপন্থী দলের বইয়ের স্টলে হামলার ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment