বারাসত নবপল্লীর ভদ্রবাড়ি এলাকায় আজ স্টল ভাঙচুর করল বিজেপির দুষ্কৃতী বাহিনী। প্রতিরোধে নামেন সিপিআইএম কর্মী এবং সমর্থকরা। আহত হয়ে হাসপাতালে ভর্তি চার জন। তার মধ্যে দু'জন মহিলা রয়েছেন।
রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিপিআই(এম) কর্মী তুহিন রায়, মেঘলা ভট্টাচার্য, সাথী দাস, তন্ময় দে।
সিপিআই(এম) বারাসাত নবপল্লী এলাকার এরিয়া সম্পাদক মৃণাল মজুমদার জানিয়েছেন, রাত ৯টা নাগাদ বিজেপি এবং আরএসএসের একটি উন্মত্ত ভিড় বুক স্টল ঘিরে ফেলে। বলতে থাকে 'লেনিনের বাচ্চারা কোথায়'। শুরু হয় ভাঙচুর। লাঠি বাঁশ নিয়ে আক্রমণ করে। পার্টি কর্মীরাও শামিল হন প্রতিরোধে। আহত হন মৃণাল মজুমদার নিজেও।
স্থানীয় থানায় এফআইআর করা হচ্ছে। হাসপাতালে দু জনকে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালে পৌঁছেছেন সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস।
রাজ্যের সর্বত্র বইয়ের বিক্রয় কেন্দ্র দেখলেই আক্রমণে নামছে আরএসএস তৃণমূলের বিশাল বাহিনী। ভাঙচুরের পরেও ফের বই বিক্রি চালু করছেন সিপিআই(এম) কর্মীরা।
Comments :0