Book Stall Paschim Medinipur

বাধা রুখে ৭৬ বুক স্টল, শোক পদপিষ্ট হয়ে মৃত্যুতে

জেলা

দাঁতন থানা থেকে ঠিল ছোঁড়া দূরত্বে দাঁতন পার্টি দপ্তরের উঠানে বুকস্টলটি ভেঙে ভেঙে দেয় বিজেপির বাহিনী।

বুক স্টলে হামলা, ভাঙচুর আগুন, পুলিশি বাধা কাটিয়ে জেলায় বুক স্টল বেড়ে ৭৬ টি। প্রতিটি বুকস্টলে   কলকাতার চোরবাগানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়  শোক জ্ঞাপন করে হোডিং দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ভোর রাতে দাঁতন  থানা থেকে ঠিল ছোঁড়া দূরত্বে দাঁতন  পার্টি দপ্তরের উঠানে বুকস্টলটি ভেঙে গুড়িয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা। আজ দুপুরে ক্ষীরপাই পৌর এলাকায়দাঁতন  থানা থেকে ঠিল ছোঁড়া দূরত্বে দাঁতন  পার্টি দপ্তরের উঠানে বুকস্টল টি ভেঙেএকজনের  জায়গায় সাজানো বুক স্টলে হামলা চালালো জয় শ্রীরাম ধ্বনিতে ২৫-৩০ জনের মদ্যপ বাইক । ভাঙচুর চালিয়ে বই তে লাথি মেরে ও ছিঁড়ে বই নষ্ট  করা হলো। তাসত্বে  দুইটি স্থানে পুনরায় বুক স্টল চালু করলো সিপিআইএম এর নেতৃত্ব সহ কর্মীরা।

অপর দিকে খড়্গপুর শহরের ইন্দা তে সড়ক রাস্তা ও ফুটপাত থেকে ৮০ ফুট দূরে  ছেড়ে বুকস্টলটি তুলে দিতে খড়্গপুর টাউন থানার পুলিশ প্রসাশন চাপ দেয়। পার্টি নেতৃত্বের প্রশ্নের মুখে শেষ পর্যন্ত পুলিশ  প্রসাশন পিছু হঠে। পাশাপাশি মেদিনীপুর শহরে রবীন্দ্র মূর্তির সামনে দীর্ঘ ৪০ বছর ধরে চলে আসা বুক স্টল এবছর পুলিশ প্রসাশন দুবার প্যান্ডেল খুলে দিয়ে বাধা দেয়। শেষে নেতাজী মুর্তির সামনে খোলা আকাশের নীচে বুক স্টল  দুদিন চলার পর সেটিও পুলিশ  এসে বাধা দেয়।  
এমন ঘটনার তীব্র সমালোচনা করে দাঁতনে দুপুরে বুক স্টল উদ্বোধন করেন সিপিআইএম এর জেলা সম্পাদক বিজয় পাল বলেন, 
ব্রিটিশের অনুগত আরএসএস - পরিচালিত বিজেপি ব্রিটিশের পথেই চলছে। ব্রিটিশ শরৎচন্দ্রের 'পথের দাবি' নিষিদ্ধ করেছিল। এখন আর এস এস ও তার গেরিয়া বাহিনী সহ  বিজেপি বুক স্টলে বাধা সহ নিষিদ্ধ করতে ষড়যন্ত্র  করছে। এসব করে, প্রসাশন লেলিয়ে বামপন্থী দের আটকানো যাবেনা। বই প্রেমী  মানুষ ঠিক তাদের বই কে সংগ্রহ করবেন।

তিনি বলেন, ওরা যুক্তিবাদ কে ভয় পায়।বিজ্ঞান মনস্কতা, মুক্তচিন্তার পরিসর কে স্তব্ধ করে মনুবাদী দর্শন ও ধর্মীয় জিগির তুলে মানুষের  রুটি রুজির সংকোটের কারণ গুলি আড়াল করতে চায়। দেশের প্রধান মন্ত্রী প্রশ্ন কে ভয় পায়। তাই সাংবাদিকদের এড়িয়ে থাকতে সাংবাদিক সম্মেলন করে না। আর বাংলায় ক্ষমতায় এসে বাংলার সংস্কৃতি ঐতিহ্য ভুলিয়ে দিতে সনাতনী সনাতনী কাকস্বরে দূর্গার হাতের সংখ্যা সহ বাংলা ভাষার পিন্ডি চটকিয়ে ছাড়ছে। এদের এই অপসংস্কৃতি বিরুদ্ধে কেনো এফ আই আর হবে না বলে প্রশ্ন তোলেন।

দাঁতনে পার্টি দপ্তরের উঠানে ভোর রাতে বুকস্টল ভাঙচুর চালিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তাসত্বে দুপুরে সেই ধ্বংস স্তূপ সরিয়ে সেখানেই বুক স্টলের উদ্বোধন হয় বহু মানুষের সমাগমে।ক্ষীরপাইতে বেলা তিনটা নাগাদ বুক স্টলের উপর হামলা সহ ভাঙচুর  হয়। এখানে স্টলটি ব্যাক্তির জায়গায় হওয়া সত্বে এই হামলা  হয়। আসলে মুখ্যমন্ত্রীর নির্দেশ  মতো সরকারী বা নিজস্ব জায়গায়  বুকস্টল বন্ধ করতেই বিজেপির এই হামলা  বলে অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন পার্টি  নেতা উত্তম মন্ডল।  তিনি বলেন গন্ড  মূর্খ গেরুয়া বাহিনী 
​আইনস্টাইন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, মার্কস থেকে শুরু করে বিজ্ঞান, সাহিত্য, যুক্তিবাদী, প্রগতিশীল বই এর উপর হামলা  চালায়।খড়্গপুর শহরে ইন্দামোড়ে গত তিন দিন ধরে চলা বুকস্টল বন্ধ করতে হঠাৎ পুলিশ প্রসাশন হাজির হয়। পার্টি  নেতৃত্ব  সবুজ ঘোড়াই সহ আইনজীবী পুলিশ প্রসাশন কে কারণ জিজ্ঞাসা করায় কোনো উত্তর দিতে পারে না। বোঝা যায় উপরের চাপে পুলিশ কর্তারা নীচু তলার পুলিশ কর্মীদের লেলিয়ে বিজেপি দলের কর্মী হিসাবে ব্যবহার করছে শুধুমাত্র সিপিআইএম সহ বামপন্থী দের বুক স্টল বন্ধ করতে।

Comments :0

Login to leave a comment