Murshidabad Rail Accident

মুর্শিদাবাদে রেল দুর্ঘটনা: হাসপাতালে সিপিআই(এম) নেতৃবৃন্দ

জেলা

শুক্রবার বহরমপুর মেডিক্যাল কলেজে রামচন্দ্র ডোম, জামির মোল্লা।

মুর্শিদাবাদে কর্ণসুবর্ণ স্টেশনের কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনায় আহত ও মৃতদের সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। শুক্রবার বহরমপুর মেডিক্যাল কলেজে যান সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য কমরেড ডাঃ রামচন্দ্র ডোম ও জেলা সম্পাদক জামির মোল্লা।  
এদিন সকালে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেল স্টেশনের কাছে মর্মান্তিক রেল দুর্ঘটনায় দুই স্কুল পড়ুয়াসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যার মধ্যে দুজনের মৃত্যু হয়। 
দুর্ঘটনার পর কর্তব্যে গাফিলতির অভিযোগে লেভেল ক্রসিংয়ের গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
বহরমপুর মেডিক্যাল কলেজে ছিলেন পরিজনরা। তাঁদের সঙ্গে কথা বলেন সিপিআই(এম) নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment