Road Accident In Digha

দিঘায় পথ দুর্ঘটনায় বাস মালিক, চালক সহ মৃত ৪

রাজ্য

বৃহস্পতিবার বাস দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন অন্তত ৩ জন। এদিন সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়া এলাকায়। স্থানীয় সূ্ত্রে জানা গেছে কলকাতা থেকে একটি বেসরকারি বাস দিঘার দিকে রওনা দিয়েছিল। সকাল ৫টা নাগাদ ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়া এলাকায় বাসটি খারাপ হয়ে যায়। রাস্তায় গাড়িটি দাঁড় করিয়ে বাসের চালক হেল্পার বাসের মালিক সহ কয়েকজন পরিস্থিতি খতিয়ে দেখতে থাকেন। জাতীয় সড়ক হলেও রাস্তাটি ছিল সরু সেই সঙ্গে আলো কম। ঠিক সেই সময় পিছন থেকে আসা একটি লরি বাস্টের পেছনে ধাক্কা মারে। গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মালিকসহ কর্মীরা সারাইয়ের কাজ দেখছিলেন। লরিটি চারজনকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। স্থানীয়দের সহোযোগীতায় খেজুরি থানার পুলিশ আহতদের উদ্ধার করে কাছেই হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তপন দাস(৪৪) বাসের মালিক, শিবব্রত পট্টনায়েক(৫৯) বাসের চালক, অশোক মাইতি এবং শুভদীপ মণ্ডল দুজনেই বাসের হেলপার ছিল। বাস মালিক বাড়ি ব্যাজকুলে, দিঘার বাসিন্দা ছিলেন বাসের চালক। বাসের হেল্পারদের একজনের বাড়ি ভূপতিনগরে। আরেকজন ব্যাজকুলের বাসিন্দা ছিলেন। পুলিশ লরিটিকে আটক করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

Comments :0

Login to leave a comment