2026 Chemistry Nobel

রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

আন্তর্জাতিক

সোমবার চিকিৎসাশাস্ত্রে এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল।
বুধবার ২০২৬ সালের নোবেল পুরস্কারে রসায়ন বিভাগে সম্মানিত হলেন ফ্রান্সের বিজ্ঞানী অঁরি বি কাগান এবং জাপানের বিজ্ঞানী কেনসো সোআই। অসমমিত জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব-অনুঘটন আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
নোবেল কমিটির রসায়ন বিভাগের চেয়ারম্যান হেইনার লিংকে জানিয়েছেন, অঁরি বি কাগান এবং কেনসো সোআই একশো বছরেরও বেশি পুরনো একটি রাসায়নিক রহস্যের সমাধান করে দিয়েছেন। কীভাবে হোমোকাইরালিটি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে। তাদের উদ্ভাবিত রাসায়নিক বিক্রিয়াগুলো ‘দারুণ চমকপ্রদ’ বলেও উল্লেখ করেন তিনি।
নোবেল জুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘অসমিত জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্বয়ংক্রিয় অনুঘটক আবিষ্কারের’ জন্য কাগান ও সোয়াইকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
২০২৫ সালে রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন ও জর্দানের ওমর এম. ইয়াগি। ধাতব-জৈব কাঠামো বা মেটাল-অরগানিক ফ্রেমওয়ার্ক উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছিলেন তারা।
ফ্রান্সে জন্মগ্রহণকারী কাগান ফ্রান্সের অরসে-তে অবস্থিত ‘ইউনিভার্সিটি প্যারিস-সুদ’-এর সাথে যুক্ত। অন্যদিকে, জাপানে জন্মগ্রহণকারী ৯৫ বছর বয়সী সোয়াই ‘টোকিও ইউনিভার্সিটি অফ সায়েন্স’-এর সাথে যুক্ত। এই বছর পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লক্ষ মার্কিন ডলার)।

Comments :0

Login to leave a comment