নদীয়ার শান্তিপুর পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুর থানার প্রফুল্লনগর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে একজনের নাম সত্যেন রায়। শান্তিপুর থানার বোয়ালিয়া এলাকার বাসিন্দা। আরেকজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূ্ত্রে জানা গেছে, মৃত দুই যুবক এদিন রানাঘাটের দিক থেকে স্কুটি গাড়িতে চেপে শান্তিপুরের দিকে আসছিল। সেই সময় পেছন দিক থেকে আসা একটি ডাম্পার সজোরে তাদের ধাক্কা মারে। ঘটনায় ওই ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে যায় দু'জনেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত বলে জানান। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় শান্তিপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, জাতীয় সড়ক দিয়ে যে ডাম্পার গুলো চলে, তা অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার কারণে প্রায় রোজ একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানিয়েও সমস্যার কোন সমাধান হয়নি।
Road Accident in Shantipur
শান্তিপুরে পথ দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
×
Comments :0