দশদিন আগে তৃতীয় শ্রেণির ছাত্রী এবং সোমবার চার বছরের এক শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল মালদার গাজোল। সব কিছু জেনেও অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক ও সহশিক্ষককে ঘিরে বিক্ষোভ ও মারধর করা হয় বলে অভিযোগ। জানা গেছে অভিযুক্তের নাম দয়াল সিং(৫৬)। ঘটনার পর থেকে পলাতক। অভিযোগ বিষয়টি জেনেও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন প্রধান শিক্ষক। ক্ষিপ্ত জনতা প্রধান শিক্ষক এবং সহ শিক্ষককে মারধর করে।
অভিযোগ, প্রায় দশ দিন আগে গাজলের একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীও দয়াল সিং’র যৌন নির্যাতনের শিকার হয়। বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার পর সোমবার ফের চার বছরের এক শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ ওঠে দয়াল সিংয়ের বিরুদ্ধে।
ঘটনার পর শিশুটির পরিবার গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তল্লাশি চলছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির।
ক্ষিপ্ত জনতার প্রশ্ন, ১০দিন আগে ঘটে যাওয়া ঘটনার কথা জানা সত্ত্বেও প্রধান শিক্ষক কেন পুলিশকে জানাননি। এর প্রতিবাদে মঙ্গলবার স্কুলে চড়াও হয়ে প্রধান শিক্ষক ও সহশিক্ষককে মারধরের অভিযোগ। জানা গেছে জনতার প্রহারে গুরুতর আহত সহশিক্ষক বিশ্বজিৎ মণ্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশি টহল রয়েছে ঘটনাস্থলে।
Malda
শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তপ্ত মালদার গাজোল
×
Comments :0