Bagnan Illicit Liquor

বাগনানে ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার

জেলা

শারদোৎসবের আগে বেআইনি চোলাই মদ বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। বুধবার সকালে বাগনান থানার হাল্যান গ্রাম পঞ্চায়েতের মদনমোহনপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া চোলাই মদের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বাগনান থানা পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে এদিন সকালে মদনমোহনপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বেআইনিভাবে মজুত ও বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কেউ গ্রেপ্তার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, বেআইনি চোলাই মদ তৈরি, মজুত ও বিক্রির বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। পুজোর আগে জেলার বিভিন্ন এলাকায় নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

Comments :0

Login to leave a comment