প্রবীন সিপিআই(এম) নেতা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে নিয়ে লেখা ‘আমাদের চেয়ারম্যান’ বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হলো সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফফ্র আহমেদ ভবনে। শালিধান প্রকাশনার পক্ষ থেকে এই বই প্রকাশ করা হয়েছে। বইয়ের প্রকাশ করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ছিলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, আভাস রায় চৌধুরি, দেবলীনা হেমব্রম, দেবব্রত ঘোষ, মীনাক্ষী মুখার্জি, সুমিত দে, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কল্লোল মজুমদার, পালশ দাস সহ নেতৃত্ব।
বই প্রকাশ অনুষ্ঠানে সেলিম বলেন, ‘আমরা কমিউনিস্টরা মনে করি ধরে রাখা উচিত। সেই লক্ষ্যকে মাথায় রেখেই এই বই। বহু মানুষ বিমান দাকে তাদের অভিজ্ঞতা এই বইতে লিখেছেন। সেই সময়ের রাজনীতি, ইতিহাস, সংগ্রাম এবং একজন সংগ্রামীর কথা লেখা হয়েছে।’ তিনি বলেন, ‘বিজেপি আরএসএস ইতিহাস ঐতিহ্যকে মুছে দিতে চায়। প্রতিক্রিয়াশীল শক্তি বৌদ্ধ বিহার এবং চার্বাককে ধ্বংস করেছে। আমরা আমাদের ঐতিহ্য, সংগ্রাম, ইতিহাসের কথা মানুষের কাছে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার কাজ করছি।’
সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বহু বিশিষ্ট মানুষ বিমান বসুকে নিয়ে বিভিন্ন সময়ের তাদের অভিজ্ঞতার কথা লিখেছেন।
সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত বলেন, ‘কমরেড বিমান বসুর আত্মজীবনী মূলক বই এবং তথ্যচিত্র আগামী বছর শারদীয়ার মধ্যে প্রকাশ পাবে বলেই মনে করা হচ্ছে।’ তথ্যচিত্রটি বিশিষ্ট পরিচালন কমলেশ্বর মুখার্জি পরিচালনা করছেন বলে জানানো হয়েছে।
CPIM
প্রকাশিত হলো ‘আমাদের চেয়ারম্যান’
×
Comments :0