CPIM

চৌবাগায় সিপিআই(এম) দপ্তরে হামলা, আগুন

কলকাতা

ইএম বাইপাসের চৌবাগায় সিপিআই(এম) দপ্তরে ভাঙচুড়, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। গত শুক্রবার রাতে কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের চৌবাগায় সিপিআই(এম) দপ্তরে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। থানায় দায়ের করা হয় অভিযোগ। পুলিশের অনুমতি নিয়ে তালা ভেঙে অফিস পুনরায় দখলে নেয় সিপিআই(এম)। 
অভিযোগ সেই দপ্তরেই হামলা হয়েছে রবিবার রাতে। ভাঙচুড়ের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু নথি এবং আসবাবের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। খরব পেয়ে ঘটনাস্থলে যান সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তুষার ঘোষ। 
নেতৃত্বের কথায়, গোটা ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা রয়েছে। সামনে কলকাতা কর্পোরেশন নির্বাচন। তার আগে এলাকায় নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করতে এই সব ঘটনা ঘটানো হচ্ছে। পুলিশের কাছে দাবি জানানো হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার।

Comments :0

Login to leave a comment