দিল্লিতে ফের বাড়ি ভেঙে পড়েছে। বুধবার সীমাপুরীতে পাঁচ তোলা বাড়ি ভেঙে পড়েছে। সত্য নিকেতনে বাড়ি ভেঙে পড়ার এক মাস পর ফের দিল্লিতে বাড়ি ভেঙে বিপর্যয় হয়েছে। সত্য নিকেতনের ঘটনায় একাধিক প্রাণহানি হয়েছিল। উদ্ধারকাজ শুরু হয়েছে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অ্যাম্বুলেন্সে করে রাজীব গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বাড়িটি দিল্লির সীমাপুরীর ঈদগাহ মসজিদের কাছে অবস্থিত। এদিন বিকেল ৩:৩০ নাগাদ এই ঘটনা বলে জানা গিয়েছে।
দিল্লির ট্রাফিক পুলিশ জানিয়েছে, "সীমাপুরিতে একটি বহুতল বাড়ি ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এর ফলে সীমাপুরি গোল চক্কর, ডিএলএফ ভোপুরা এবং সংলগ্ন রাস্তাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।"
দিল্লির ট্রাফিক পুলিশ বলেছে যে রাস্তা ফাঁকা থাকলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহন দ্রুত যাতায়াত করতে পারে। তাই সম্ভব হলে এই এলাকাটি এড়িয়ে চলুন। ট্রাফিক কর্মীদের নির্দেশ মেনে চলুন।"
দিল্লির দমকল বিভাগ বাড়িটি ভেঙে পড়ার খবরপাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠায়। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন এক দমকল আধিকারিক।
Comments :0