Md Salim on Bye Election

কারচুপির নতুন রেকর্ড, কমিশনকে ধিক্কার জানিয়ে বললেন সেলিম

রাজ্য

রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার এই দুই কেন্দ্রের উপনির্বাচনে সকাল থেকে কারচুপির অভিযোগ তীব্র থেকেছে। পুলিশ বা নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ ছড়িয়েছে জনতার মধ্যে। 
এমনকি রেজিনগরে সিপিআই(এম) প্রার্থীর নির্বাচনী এজেন্টকেও ভোট দিতে দেওয়া হয়নি। দেশজুড়ে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি উঠেছে। 
এদিন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ‘এক্স’ হ্যান্ডেলে বলেছেন, ‘‘ যখন সারা দেশ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল, তখন বাংলায় নির্বাচন কমিশন নির্লজ্জভাবে বিজেপি’র নেতৃত্বাধীন রাজ্য সরকারের কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে উপনির্বাচনে কারচুপির এক নতুন রেকর্ড তৈরি করেছে।’’
বিজেপি’র হয়ে সরাসরি নির্বাচন করানোর অভিযোগ তীব্র কমিশনের বিরুদ্ধে। সেই প্রসঙ্গের উল্লেখ করেছেন সেলিম। 
সেলিম কমিশন প্রসঙ্গে বলেছেন, ‘‘এই ভূমিকা নির্বাচন কমিশনের বিরুদ্ধে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগকেই আরও জোরালো করল। এমনকি, রেজিনগরে সিপিআই(এম) প্রার্থীর নির্বাচনী এজেন্টকেও ভোট দিতে দেওয়া হয়নি।’’

Comments :0

Login to leave a comment