US firm selling defence equipment to both India and Pakistan

রয়েছে ট্রাম্প যোগ, আমেরিকার সংস্থা অস্ত্র বেচছে ভারত-পাকিস্তান দু’দেশকেই

আন্তর্জাতিক

মাত্র এক বছর আগে শুরু করে ভারত এবং পাকিস্তানের প্রতিরক্ষা বাজারে ঢুকে পড়েছে আমেরিকার সংস্থা পাওয়ারআস। 
ফ্লোরিডার এই সংস্থায় বিনিয়োগ রয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পরিবারের। সংস্থার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে ইজরায়েল এবং ইউক্রেনের প্রতিরক্ষা চক্রেরও।
এই পাওয়ারআস চলতি বছরের জুনেই মুম্বাইয়ের পরশ ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস সংস্থার সঙ্গে চুক্তি করেছে। ড্রোন বিধ্বংসী ‘গার্ডিয়ান ওয়ান’ অস্ত্র বিক্রি করে পাওয়ারআস। এই অস্ত্র ভারতে বিক্রির একমাত্র এজেন্ট পরশ ডিফেন্স।
পাকিস্তান চীন এবং তুরস্ক থেকে ড্রোন, ড্রোন বিধ্বংসী স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে। তা’হলে আমেরিকার অনামী সংস্থার সঙ্গে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রক চুক্তি করল কেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে সে দেশেই। 
পাওয়ারইউএস’র প্রেসিডেন্ট ব্রেট ভোলিকোভিচ আমেরিকার সেনার বিশেষ অপারেশনে গোয়েন্দা তথ্য বিশ্লেষণে যুক্ত ছিলেন। গত সেপ্টেম্বরে তিনি জানিয়েছেন যে পাকিস্তানে কারখানা খোলার পরিকল্পনা রয়েছে। 
পাওয়ারইউএস গত মার্চে ইউক্রেনের নিজস্ব স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তি কিনে বাজারে বিক্রির চুক্তি করেছে। আবার এস সংস্থায় প্রতিষ্ঠাতাদের মধ্যে ইজরায়েলের প্রতিরক্ষা বিভাগের প্রাক্তন আধিকারিক জিভ মারোসেরও নাম রয়েছে বলে আমেরিকার সংবাদমাধ্যম জানাচ্ছে। 
পাওয়ারইউএস আমেরিকার শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থা অরিয়ান গ্রিনওয়ে হোল্ডিংয়ের সঙ্গে চুক্তি করে। এই অরিয়াসে আবার শেয়ার রয়েছে ডোানল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্পের। 
ভরতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি বলেছেন ‘আমেরিকা নিজেই নিজেকে একা করে নিচ্ছে’। বলেছেন, ‘রাশিবা বরাবর ভারতের বন্ধু’। আরেকদিকে ভারতের নরেন্দ্র মোদী সরকার এদেশে ব্যবসার সুযোগ করে দিচ্ছে পাওয়ারইউএস-কে, যারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে সরাসরি মদত দিয়েছে ইউক্রেনকে।

Comments :0

Login to leave a comment