RBI Repo Rate

মূল্যবৃদ্ধির হার চড়া, তিন বছর পর সুদের হার বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক

জাতীয়

ক্রেতা মূল্য সূচকে মূল্যবৃদ্ধির হার আগস্টে ছিল ৪.৮ শতাংশ। জুলাইয়ে ছিল ৪.৫ শতাংশ। প্রায় চার বছর পর ‘রেপো রেট‘ বাড়ানোর সিদ্ধান্তে এই সূচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বুধবার রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বা ‘রেপো রেট’ ২৫ ভিত্তি বিন্দু বাড়িয়ে ৫.৫০ করেছে। এর আগে ২০২৩’র ফেব্রুয়ারিতে সুদের হার বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তখন হার ৬.৬ শতাংশ করা হয়েছিল।
রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দিলে যে হারে সুদ নেয় তাকে বলে ‘রেপো রেট’। মুদ্রানীতির চালু হিসেব অনুযায়ী এই পদ্ধতিতে ব্যাঙ্কও ঋণের জন্য সুদের হার বাড়ায়। ফলে অর্থনীতিতে মুদ্রার প্রবাহ কমে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়। 
এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, মুদ্রানীতি কমিটি মনে করছে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা থাকলেও দেশের অর্থনীতি তুলনায় সবল রয়েছে। তবে খাদ্য সহ মূল্যবৃদ্ধির হার চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির হার ৭.১ শতাংশে দাঁড়াবে অনুমান করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

Comments :0

Login to leave a comment